শিক্ষার্থীদের আচরণবিধিঃ
১. শিক্ষার্থীদের বিদ্যালইয়ের নিয়ম-কানুন সর্বদা মেনে চলতে হবে।
২. সমইয়মতো বিদ্যালয়ে উপস্থিত হতে হবে এবং নির্ধারিত ইউনিফর্ম পরিধান করতে হবে।
৩. শ্রদ্ধাশীল ভাষা ও ব্যবহার বজায় রাখতে হবে—শিক্ষক, সহপাঠী ও কর্মচারীদের প্রতি।
৪. বিদ্যালয়ের সম্পত্তি রক্ষা করতে হবে এবং কোনো রকম ভাঙচুর বা ক্ষতি করা যাবে না।
৫. শ্রেণিকক্ষে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে এবং মনোযোগসহ পাঠ গ্রহণ করতে হবে।
৬. মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস বা অনাকাঙ্ক্ষিত জিনিসপত্র বিদ্যালয়ে আনা নিষিদ্ধ।
৭. কোনো ধরনের অসদাচরণ, অসত্য তথ্য প্রদান বা মিথ্যার আশ্রয় নেয়া যাবে না।
৮. বিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত যে কোনো নির্দেশনা অনুসরণ করতে হবে।
৯. নিয়মিত হোমওয়ার্ক ও ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।
১০. বিদ্যালয়ের গৌরব রক্ষায় সকল শিক্ষার্থীকে সদা সচেষ্ট থাকতে হবে।