English

ইদিলপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

EIIN: ১১৩৫৫৬, স্কুল কোড: ৬১৫১

ভৌত অবকাঠামো

বিদ্যালয়ের অবস্থান

বিদ্যালয়ের অবকাঠামো

ইদিলপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

 ৫.৬০ একর জমি নিয়ে একটি সুপরিকল্পিত ও পরিচ্ছন্ন ক্যাম্পাসে অবস্থিত।

বিদ্যালয়টি উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত। বিদ্যালয়ের অতিসন্নিকটে রয়েছে

সরকারি শামসুর রহমান কলেজ, আলহাজ্ব সফুরা বেগম মহিলা কলেজ, ইদিলপুর দাখিল মাদ্রাসা,

ইদিলপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, গোসাইরহাট পাবলিক স্কুল, English Academy

সহ কয়েকটি বেসরকারি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যলয়ের উত্তর পার্শ্বে উপজেলা পরিষদ ও

প্রশাসনের প্রশাসনিক দপ্তর, দক্ষিণ পার্শ্বে গোসাইরহাট থানা, পশ্চিম পার্শ্বে জেলা সদর রোড

এবং পূর্ব পার্শ্বে প্রবাহিত হচ্ছে জয়ন্তী নদী।

বিদ্যালয়টি অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। ৫.৬০ একর প্রকাণ্ড ভূখণ্ডের মধ্যে

অত্যন্ত সুসজ্জিত আকারে সন্নিবেশিত রয়েছে _________________________।

০১.একটি তিনতলা মডেল ভবন, দুইটি দু’তলা ভবন ও তিনটি একতলা ভবন।

০২.একটি আইসিটি ল্যাব।             ০৩.একটি বিজ্ঞানাগার (বিজ্ঞান ল্যাব) ।

০৪.একটি পাঠাগার (লাইব্রেরি)        ০৫.শিক্ষক মিলনায়তন।

০৬.একটি প্রশাসনিক কক্ষ।            ০৭.আলাদা শৌচাগার (ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক) ।

০৮.একটি প্রকাণ্ড খেলার মাঠ।        ০৯.একটি শহীদ মিনার।

১০.নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা।  ১১.সীমানা প্রাচীর ও প্রধান গেট।

১২.একটি প্রশস্ত পুকুর।                ১৩.ধর্মীয় উপসনালয়, মসজিদ।

১৪.একটি হল রুম।                     ১৫.প্রাথমিক বিদ্যালয় ও URC ভবন।

এই অবকাঠামোগত সুবিধাগুলো শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও মানসম্মত শিক্ষা

পরিবেশ নিশ্চিত করে